সোমবার, ০৪ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

তালার ঘোষ সনৎ, আশাশুনির মোস্তাকিম ও দেবহাটার আলফা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা, আশাশুনি ও দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যথাক্রমে ঘোষ সনদ কুমার, এবিএম মোস্তাকিম ও আলফের দাউস আলফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার (২১ মে ‘২৪) রাতে স্ব স্ব উপজেলা রির্টানিং অফিস থেকে বেসরকারীভাবে এ ফলাফল ঘোষনা করা হয়।

বেসরকারীভাবে নির্বাচিতদের মধ্যে তালা উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার কাপ পিরিচ প্রতিক নিয়ে ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী চিংড়ি মাছ প্রতিকের প্রার্থী আওয়ামীলীগ নেতা সরদার মশিয়ার রহমান চিংড়ি মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৬৭৮ ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইখতিয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোস্তারী সুলতানা পুতুল নির্বাচিত হয়েছেন।

এদিকে, আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চিংড়ি মাছ প্রতিক নিয়ে ৩৮ হাজার ১৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। তার নিকটতম প্রতিদ্বদ্বী ঘোড়া প্রতিক নিয়ে আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ ডালিম পেয়েছেন ৩৭ হাজার ১৮৮ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাহেব আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসলেমা খাতুন মিলি পূনরায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী আল ফেরদৌউস আলফা ২৬ হাজার ৩৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান মোটর সাইকেল প্রতিক নিয়ে ১৭ হাজার ১৫২ ভোট পেয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ও মহিলা ভাইস চেয়ারম্যান পূনরায় নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন, হাবিববুর রহমান সবুজ ও জি এম স্পর্শ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!