শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু

খুলনা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

✍️শেখ আকিব হোসেন☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারনে অত্যন্তঝূঁকিপূর্ণ। যেখানে ক্রম বর্ধমানহারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। সাইক্লোন, জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবনাক্ততা বৃদ্ধি ইত্যাদি নিত্যদিনের সঙ্গী।

দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলের সংকটকে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং উপকূলের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে খুলনা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম কাজ শুরু করে।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল’২৪)সকাল ১১:০০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় খুলনা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে লিডার্স, খুলনা আঞ্চলিক কার্যালয়ে ফোরামের অর্ধবার্ষিক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়। অর্ধবার্ষিক সমন্বয় সভায় ফোরামের সভাপতি অনুপস্থিত থাকায় সবার সম্মতিক্রমে সভাপতিত্ব করেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাড. শামীমা সুলতানাশীলু, এস. এম. এ রহিম, খোকনসিকদার, শরিফুল ইসলাম সেলিম, অ্যাড. পপি ব্যানার্জী, মাহফুজুর রহমান মুকুল, অ্যাড নুরুন্নাহারপলি, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী কৌশিক রায় এবং অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক। উক্ত সভায় জলবায়ু পরিবর্তন এর প্রভাবে উপকূলের সংকটে করনীয় নিয়ে সকলে মতামত ব্যক্ত করেন। ফোরামের পরবর্তী ৬ মাসে গৃহীত কার্যক্রম সমূহ বাস্তবায়নে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে যা উপকূলের মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখবে বলে সকলে প্রত্যাশা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!