সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

ছায়ার মায়া-কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৩৭০ বার পড়া হয়েছে

ছায়ার মায়া

জীবনের প্রতি গলিতে ছায়ার মায়া,
নিত্য দোলে ধ্রুব আলো ও আঁধার!
অন্ধকারের পর্দা করে ভীতসন্ত্রস্ত,
আলো উন্মোচন করে নতুন আশার!!

বিষণ্ণতার প্রেমিক ওই তারাগুলো ,
মধ্যরাতে মৃদুভাবে জ্বলজ্বল করে!
গভীর ছায়ায় আমাদের বড্ড ভীতি,
অন্ধকার স্বপ্নে পথ খুঁজে ফেরে!!

আলোতে পাওয়া কষ্ট নিয়ে বুকে,
অভিনয় করে তবুও পথ চলি!
আলোতে পাওয়া বিরহ গাথা নিয়ে,
আঁধারে আমরা চোখের জল ফেলি!

আলো-আঁধার দুটোই করি আলিঙ্গন,
আলো ধরে দেখি আধাঁর বড্ড একা!
আঁধারে লাগে আলো ভীষণ উজ্জ্বল,
আলোতে আধাঁর কভু যায়না দেখা!

আলোতে আধাঁরের বাস!

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!