
ছায়ার মায়া
জীবনের প্রতি গলিতে ছায়ার মায়া,
নিত্য দোলে ধ্রুব আলো ও আঁধার!
অন্ধকারের পর্দা করে ভীতসন্ত্রস্ত,
আলো উন্মোচন করে নতুন আশার!!বিষণ্ণতার প্রেমিক ওই তারাগুলো ,
মধ্যরাতে মৃদুভাবে জ্বলজ্বল করে!
গভীর ছায়ায় আমাদের বড্ড ভীতি,
অন্ধকার স্বপ্নে পথ খুঁজে ফেরে!!আলোতে পাওয়া কষ্ট নিয়ে বুকে,
অভিনয় করে তবুও পথ চলি!
আলোতে পাওয়া বিরহ গাথা নিয়ে,
আঁধারে আমরা চোখের জল ফেলি!আলো-আঁধার দুটোই করি আলিঙ্গন,
আলো ধরে দেখি আধাঁর বড্ড একা!
আঁধারে লাগে আলো ভীষণ উজ্জ্বল,
আলোতে আধাঁর কভু যায়না দেখা!আলোতে আধাঁরের বাস!
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.