শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে পুলিশের বিশেষ অ ভি যা নে প রো য়া নাভুক্তসহ ৪ আ সা মি গ্রে ফ তা র আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে বৃদ্ধা মাকে মারধর করে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগে এক শিক্ষক ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী আনোয়ারা বেগম (৭২)। তিনি উপজেলার কলবাড়ী গ্রামের মৃত নজরুল ইসলাম গাজীর স্ত্রী। মামলায় তার বড় ছেলে মনিরুল ইসলাম (৫৩) ও পুত্রবধূ ফেরদৌসী ইসলাম ঝর্ণা (৪৫)’কে আসামি করা হয়েছে। মনিরুল ইসলাম বুড়িগোয়ালিনী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বড় ছেলে ও পুত্রবধূ দীর্ঘদিন ধরে বৃদ্ধা আনোয়ারা বেগমের ভরণপোষণ ও চিকিৎসার ব্যয় বহন করেন না। স্বামীর মৃত্যুর পর থেকে তার নামে থাকা সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়া এবং তাকে বসতভিটা থেকে উচ্ছেদের উদ্দেশ্যে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।
অভিযোগে আরও বলা হয়, গত শুক্রবার (২৬ জুন ‘২৬) দুপুরে বড় ছেলে ও পুত্রবধূ লাঠিসোঁটা নিয়ে আনোয়ারা বেগমের বসতঘরে প্রবেশ করে গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে ছেলে মনিরুল ইসলাম গোরানের লাঠি দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করেন। তিনি মাথা সরিয়ে নিলে আঘাত মুখে লেগে সামনের ১টি দাঁত ভেঙে যায় এবং ঠোঁট ফেটে গুরুতর রক্তাক্ত হন। পরে পুত্রবধূ ঝর্ণা লাঠি দিয়ে আঘাত করলে তা নাকে লেগে গুরুতর জখম হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও মুখে লাথি মারে এবং যে যার মত তাকে চড়, কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে বলে তিনি অভিযোগ করেন। 
এ সময় আনোয়ারা বেগমকে রক্ষা করতে এগিয়ে এলে তার মেয়ে নাছিমা খাতুনকেও মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত আনোয়ারা বেগম কিছুটা সুস্থ হওয়ার পর তার বক্তব্য অনুযায়ী লিখিত এজাহার মেয়ের মাধ্যমে শ্যামনগর থানায় দাখিল করা হয়।
অভিযুক্ত মনিরুল ইসলামের মুটোফোনে কল করলেও বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। 
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক   পিয়ার উদ্দীন জানান, অভিযোগ গ্রহণ করে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-৫১/২৩১। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!