মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে বিআরডিবি’র আয়োজনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন ‘২৭) বেলা ১১টায় অফিসার্স ক্লাবে ইউসিসি’র চেয়ারম্যান শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বাজেট বক্তব্য রাখেন বিআরডিবির কর্মকর্তা আবুল কালাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, সহকারি পল্লী উন্নয়ন অফিসার লিটন কুমার ঘোষ, মেহেদী হাসান জুনিয়ার হিসাব রক্ষক, শফিকুল ইসলাম প্রধান পরিদর্শক, গোপাল চন্দ্র বিশ্বাস হিসাব সহকারী প্রমূখ।

এছাড়াও সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন সমবায়ী আবুল কাশেম, বি আর ডিবির প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, বিআরডিবি র সহ- সভাপতি রমেশ, সমবায়ী আশরাফ হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, তথ্য বিষয়ক সম্পাদক এসএম আহম্মদ উল্যাহ বাচ্ছু প্রমুখ।

সভা শেষে অতিথিরা সমবায়ীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। উপস্থিত সদস্যরা এসময়ে তাদের ঋণের কিস্তির ১৪ লক্ষ টাকা মাঠকর্মী সালাম এবং তৎকালীন বিআরডিবি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের যোগ সাজোসে সমিতিতে জমা না দিয়ে লাপাত্তার ঘটনায় ঐ দুই কর্মকর্তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় উপস্থিত সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান। সভায় কেএসএস সদস্য, সাংবাদিক ও সমবায়ীসহ রাজনৈনিতক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!