মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেবহাটায় গরীব অসহায়দের মাঝে সহায়তার চেক প্রদান

✍️দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় নগদ অর্থ সহায়তার চেক ও গরু প্রদান করা হয়েছে।

আজ সোমবার (০১ এপ্রিল’২৪) উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গরীব, অসহায় ও ভিক্ষুকদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। উপস্থিত থেকে বিতরণ করেন খুলনা বিভাগীয় সমাসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক (উপ-সচিব) অনিন্দিতা রায়, অতিরিক্ত পরিচালক সমীর কুমার মল্লিক, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা সহকারী পরিচালক রোকনুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার।

এসময় ১০ জনকে ৪ হাজার টাকা হারে সহায়তার চেক প্রদান করা হয়। একই সাথে ভিক্ষুক পুনঃবাসন হিসাবে এক নারীকে একটি বকনা বাছুর ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!