বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাওয়ায় আবুল কালাম আজাদকে কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

মহামান্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাওয়ায় কালিগঞ্জের কৃতি সন্তান, রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদকে সংবর্ধনা প্রদান করলেন কালিগঞ্জ প্রেসক্লাব।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ’২৪) বিকাল ৩ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কনফারেন্স রুমে সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে প্রেসক্লাবের পক্ষ থেকে সন্মাননা স্মারক, উত্তরীয় ও প্রেসক্লাবের লোগো খচিত মগ্ প্রদান করা হয়।

জানাগেছে, বাংলাদেশ পুলিশে চাকুরির সুবাদে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য কালিগঞ্জ উপজেলার কৃতি সন্তান রাষ্ট্রপতি পুলিশ পদক -২০২৪ (পিপিএম) পাওয়ায় রাজবাড়ী জেলার পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ ও তার সহধর্মিণী মিসেস হালিমা আক্তার শিরিণকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, প্রেসক্লাবের সিনিঃ সদস্য সাবেক মেম্বর আব্দুল লতিফ মোড়ল, টিএম আব্দুল জব্বার, জাহাঙ্গীর হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, নির্বাহী সদস্য জি এম সাগর হোসেন, সাংবাদিক শেখ আল নুর আহমেদ ঈমন, সাংবাদিক ইমরান আলী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!