মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

কালিগঞ্জের হাট বাজারে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিঃ নিন্মবিত্তের নাভিশ্বাস

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার হাট বাজারে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে নিন্মবিত্তের মানুষের নাভিশ্বাস। রমজানকে পূজি করে অসাধু ব্যবসায়ীদের অধিক মুনাফা অর্জনের ধান্দা।

প্রয়োজন যথাযথ তদারকী ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার। পবিত্র মাহে রমজানের প্রথমদিনেই উপজেলার কৃষ্ণনগর ও বাঁশতলা বাজারে বিগত দুই দিনের তুলনায় নিত্য পণ্যের দাম অনেকগুন বেড়েই চলেছে। এরপরেও সাধারণ মানুষ দুশ্চিন্তায় আরও মূল্য বৃদ্ধির আশঙ্কায়। রোজা সামনে রেখে বরাবরের মতো এবারও অতি মুনাফার প্রতিযোগিতা শুরু হয়েছে নিত্য পণ্যের বাজারে। সংকট না থাকলেও রোজাদারদের জন্য প্রয়োজনীয় প্রায় সব পণোর দাম এরই মধ্যে ব্যাপকহারে বেড়ে গেছে। সাধারণ মানুষের দাবী বাজার মনিটরিং জোরদার না করলে রোজার মাসে তাদের কষ্ট আরো দ্বিগুণ হবে।

উপজেলার কৃষ্ণনগরের বালিয়াডাঙ্গা বাজার, কালিগঞ্জ বাজার ও বাঁশতলা বাজারে ঘুরে দেখাগেছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য পণ্যের মূল্য। এর ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। দিনমজুর সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। চাকরিজীবীরাও আয়ের সাথে ব্যয়ের যোগান দিতে পারছেন না। এদিকে দাম কমানোর জন্য সরকার নানা উদ্যোগের পাশাপাশি বেশ কয়েকটি পণ্যের শুল্ক কমালেও এর কোন প্রভাব পড়ছে না তৃনশূল বাজারে।তিন থেকে চার দিনের ব্যবধানে তরিতরকারিসহ নিত্যপণ্যের দাম ৫ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি আলু ৩০/৩২ টাকা, পটল ৮০ টাকা, খিরাই ৮০/৯০ টাকা, কাঁচকলা ২৬/৩০ টাকা, প্যারিস ৩৪০/৩৭০ টাকা, পল্টি মুরগি ১৯০/২১০টাকা পাঙ্গাস মাছ ২২০ টাকা, পাকা কলা ৭০/৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর বাহিরে ছোলা, চিনি, মিছরি, ট্যাঙ, রূহ আফজাসবজি কিনতে আসা ক্রেতাগন বলেন, কয়দিন আগে সবজির দাম কম ছিল এখন রোজা শুরু হয়েছে আবার সকল নিত্য পণ্যের দাম বেড়ে গিয়েছে। আয়ের সাথে ব্যায় নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে। এক্ষেত্রে জরুরীভাবে বাজার মনিটরিং করার দাবী উঠেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!