মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

কালিগঞ্জ টু ঝাঁপালী সড়কের হোগলা মোড়ে ভেঙ্গা কালভার্ট সংস্কারের দাবি এলাকাবাসীর

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৫৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ টু ঝাঁপালী সড়কের হোগলা মোড় সংলগ্নে একটি কালভার্ট ভেঙ্গে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও সংস্কারে কেউ এগিয়ে আসেনি। এভাবেই চলছে বর্ষাকালের শুরু থেকেই। এমনিতেই এই সড়কটির ঠেকরা হাজীবাড়ি মোড় হতে পারুলগাছা মাঠ, চৌমুহনী হাট হতে রামনগর ভেগীরহাট মোড়, রামনগর ব্রীজ হয়ে তালতলা হাটখোলা পর্যন্ত কার্পেটিং সড়কটি খানাখন্দ আর ছোট বড় গর্তে পরিণত হয়ে আছে বছরকে বছর ধরে।

দেখার যেনো কেউ নেই। তারপরে তালতলা হয়ে জয়নগর মোড় পর্যন্ত সড়কটি আম্ফান পরবর্তীতে নদীবন্যায় কার্পেটিং সড়কটি আর নেই। সেই ১৫/২০ বছরের পুরানো রূপে ফিরে এসেছে সড়কটি। নেই কার্পেটিং কিংবা ইট বালি ও খোয়া পাথরের লেশমাত্র। তারপরে আবার গুরুত্বপর্ণ ঐ সড়কের হোগলা মোড়ে কালভার্ট ভেঙ্গে পড়ায় নতুন করে ভোগান্তিতে পথচারীরা।

প্রতিদিন হাজার হাজার পথচারী অনেক কষ্টে ঐ ভাঙ্গনকবলিত যায়গা পার হয়ে চলাচল করছে। বাস, ট্রাক, পিকআপ, মাইক্র চলাচল বন্ধ রয়েছে বেশ কিছুদিন। অথচ অতি জনগুরুত্বপর্ণ সড়কটির উপরে একটি কালভার্ট সংস্কারের উদ্যোগ নেই সংশ্লীষ্ট কর্তৃপক্ষের।

ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাতী সাধারণের। ভুক্তভোগীদের প্রশ্ন এ দায় কার?

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!