বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী ওয়াদার অংশ হিসেবে সাতক্ষীরায় কুমড়া খাল এর খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শাশুড়িকে নিয়ে পালালো জামাই সাতক্ষীরায় হানি ট্রাপ চ ক্রে র মূ ল হো তা মেম্বর কাদের- রিমা গ্রে ফ তা র  বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের জন্মদিন আজ তালায় শুরু হচ্ছে জেনারেশন গ্রিন কর্মসূচি কালিগঞ্জে সজিনার ডাল কাটতে বাঁ ধা! দুই সহোদরকে পি টি য়ে ও কু পি য়ে জ খ ম করলেন বাবা ও ছেলে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধ র্ষ ণে র অভিযোগে কর্মচারী গ্রে প্তা র সুন্দরবনের মধু আহরণ ও জ ল দ স্যু নি র্মু ল কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরা বড়বাজারে ভবন নির্মাণে নির্দেশনা না মেনে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আ ত ঙ্কে ব্যবসায়ীরা

চিকিৎসা সেবায় ও সুনাম অর্জন করতে হবে – এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৭৫ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে জরুরী বিভাগ উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ চালু হওয়ার মধ্য দিয়ে সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের দাবী আজ পূরণ হল। সাতক্ষীরার সুনাম ও ঐতিহ্য ধরে রাখার পাশা পাশি চিকিৎসা সেবায় ও সুনাম অর্জন করতে হবে। সারা বাংলাদেশের মধ্যে করোনা চিকিৎসা সেবায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল উন্নতমানের সব থেকে ভাল চিকিৎসা সেবা দিয়েছে। মহান আল্লাহর রহমতে এ জেলায় করোনায় মৃতের হার সব চেয়ে কম। চিকিৎসা সেবায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা সেবায় অনেক আন্তরিক। স্বাস্থ্য বিভাগের ডিজির সাথে আমি কথা বলেছি। তিনি নতুন করে ৫জন ডাক্তার পাঠিয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য। পর্যায়ক্রমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জনবল ও সকল ইকুপমেন্ট প্রদান করবেন বলে জানিয়েছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল জননেত্রী শেখ হাসিনার উপহার। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য নেক হায়াত ও সুস্থ্যতা কামনা করেন এমপি রবি।’

জরুরী বিভাগ উদ্বোধন শেষে এমপি রবি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটারসহ জরুরী বিভাগের সকল সেক্টর ঘুরে ঘুরে দেখেন। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. কুদরত-ই খুদা, বিএমএ’র সভাপতি ডা. আজিজুর রহমান, ডা. মোখলেছুর রহমান, ডা. রুহুল কুদ্দুস, ডা. কাজী আরিফ আহমেদ, মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক সালেহা আক্তার প্রমুখ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!