
আমেরিকার টেক্সাস শহরে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশের নাগরিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, আমেরিকা প্রবাসী শেখ আবীর হোসেন নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় রবিবার নিহতের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
আমেরিকা রাত্রিকালিন সময় ও বাংলাদেশ সময় শনিবার ৩০ ডিসেম্বর দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আবীর হোসেন (৩৮) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ঝাঁপাঘাট গ্রামের মৃত আব্দুল হাকিমের ছোট ছেলে। তিনি আমেরিকাতে পড়াশোনার পাশাপাশি একটি আইফোন সেলস সেন্টারে পার্টটাইম চাকরীতে কর্মরত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের ভাই জাকির হোসেন।
নিউমন্ট ক্যাম্পের পুলিশ জানায়, ঘটনার ১৯ ঘন্টা পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরো একজনকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
জাকির হোসেন জানান, তার ভাইয়ের লাশ দেশে আনার চেষ্টা চলছে।
এদিকে তার অকাল মৃত্যুর খবর শুনে গোটা এলাকায় নামে শোকের ছায়া।