রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে মৌতলা ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান সাতক্ষীরায় ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্ম বার্ষিকী পালন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী চলে গেলেন সাতক্ষীরার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু, দাফন সম্পন্ন কালিগঞ্জে অ স্ত্রে র মুখে জি ম্মি করে কাঠঘর ও শৌচাগারসহ খুপড়ি ঘর বানিয়ে ২৫ শতক জমি দ খ ল সাতক্ষীরার আলিপুর চেকপোস্টে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতা গ্রে ফ তা র 

আশাশুনিতে মাছের ঘেরে এক যুবককে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মামলা দায়ের, আটক-৩

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৪৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী গ্রামের একটি চিংড়ি ঘেরে এক যুবককে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের পিতা শঙ্কর সরকার বাদি হয়ে মঙ্গলবার সকালে কারো নাম উল্লেখ না করে এ মামলা দায়ের করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, শোভনালী ইউপি সদস্য আজিজুর রহমানর ভাই মুক্তাজুল ইসলাম, চাচাতো ভাই সাগর হোসেন ও বৈকারঝুটি গ্রামের ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক লিটন হোসেন।

মৃতের কাকা চিত্তরঞ্জন সরকার জানান, শোভনালী বিলের নিজস্ব মাছের ঘেরের বাসায় রবিবার রাতে অবস্থান করছিলেন শঙ্কর সরকারের ছেলে চন্দ্রশেখর সরকার। সোমবার সকালে তার খোঁজ না পেয়ে ঘের এলাকায় খুঁজতে যান তিনিসহ পরিবারের সদস্যরা। খোজা-খুঁজির এক পর্যায়ে ঘেরে দেওয়া ডাল-পালার মধ্যে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

অভিযোগ, রবিবার রাতে নিজস্ব চিংড়ি ঘেরের বাসায় তাকে অন্ডোকোষ চেপে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘেরের মধ্যে থাকা ঝোপঝাড়ে ফেলে রাখা হয়।

আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, চন্দ্রশেখরকে শ্বাসরোধ করে ও অন্ডোকোষ চেপে ধরে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পিতা শঙ্কর সরকার বাদি কারোর নাম উল্লেখ না করে মঙ্গলবার থানায় একটি মামলা (২৩নং) দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় মোবাইল ফোনে ডেকে আনা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!