
সাতক্ষীরার তালার ১নং ধানদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় সফর উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৯ নভেম্বর বিকালে ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে ধানদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে তালা উপজেলার আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক ইউ.পি. চেয়ারম্যান অধ্যাপক বিশ্বাস সন্তোষ কুমার, বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান, ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম, কিশলয় ঘোষ, আক্তার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুর আমিন মিলন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন খাঁ, সহ স্থানীয় আ’লীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন ।