সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সবিতা সরকার শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি ভবন মালিকদের দুধসংগ্রহকারী উদ্যোক্তাদের মাঝে ১০টি ভ্যান ও ৬০টি মিল্কক্যান বিতরণ তালার কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে পাট পচন, জেলে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন সাতক্ষীরায় পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সুজন সাতক্ষীরা সদর উপজেলার সম্মেলন অনুষ্ঠিত,  সভাপতি -লিলি, সম্পাদক – রোকন

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪৬৭ বার পড়া হয়েছে

(সুশাসনের জন্য নাগরিক) সুজন সাতক্ষীরা সদর উপজেলা সম্মেলন ১৭ অক্টোবর বেলা ১১টায় সাতক্ষীরা যুব একাডেমি অফিসে সংগঠন এর উপজেলা সভাপতি লিলি জেসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক হেদায়েতুল ইসলাম , জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ এ, বি, এম , সেলিম , প্রচার সম্পাদক সাকিবুর রহমান বাবলা, সদস্য সাংবাদিক আবু ছালেক, লিলি জেসমিন , মোঃ রোকনুজ্জামান। সাতক্ষীরা সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে ১ জন সদস্য নিয়ে ২৫ সদস্য বিশিষ্ট সদর উপজেলা কমিটি গঠন করা হয়। সভাপতি – লিলি জেসমিন , সহ-সভাপতি এ্যাডঃ শামিমুর রহমান, সেলিনা ইসলাম , মনিরুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক সেকেন্দার আবু জাফর , সহ -সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হোসেন , সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু সাইদ , সহ-সাংগঠনিক সম্পাদক মহুয়া মন্জুরী, কোষাধ্যক্ষ ডাঃ মাহবুবুর রহমান , প্রচার সম্পাদক সাংবাদিক গাজী আসাদ৷ দপ্তর সম্পাদক পূজা দাস, সাহিত্য সম্পাদক তাজিন জামান পলা, আইন সম্পাদক এ্যাডঃ সন্জয় সাধু। সদস্য রুহুল আমিন , জাহিদ হোসাইন, সুমাইয়া সুলতানা, আজহারুল ইসলাম প্রমুখ।

সুজন সাতক্ষীরার সকল উপজেলা কমিটি গতিশীল ও শক্তিশালী করার জন্য সদস্য সংগ্রহ চলছে। আগামী ২৪ তারিখ কলারোয়া উপজেলা কমিটি পূনঃগঠন । আগামী ৩১ তারিখ শ্যামনগর, কালীগন্জ এবং আশাশুনি উপজেলা কমিটি পূনঃ গঠন করা হবে। আগামী ১২ নভেম্বর সুজন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে । করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় , সুরক্ষা , এবং মাক্স পরিধানের অনুরোধ জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!