মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

কালিগঞ্জের কৃষ্ণনগরে বাঁশের স্যাঁকোর উদ্বোধন

✍️হা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

“ঝুরঝুরি খালের উপর নির্মিত বাঁশের পোলটি উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে, সাতক্ষীরার শ্যামনগর নওয়াবেকী গণমূখী ফাউন্ডেশনের কারিগরি নির্দেশনায়, মিশন মহিলা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে কাশিমাড়ী ও কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের পাশদিয়ে বয়ে যাওয়া ঝুরঝুরি খালের উপর নির্মিত বাশের পোলটির শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, পিআইসি কমিটির সকল সদস্য, স্থানীয় গ্রামবাসী,মিশন মহিলা উন্নয়ন সংস্থার শীর্ষ কর্মকর্তা ছকিনা পারভীন, গণমূখী প্রতিনিধী শেখ নূরুল হক সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি সহ অন্যান্য বক্তাদের বরাতে জানা যায়, এই পোলটি নির্মানের ফলে কাশিমাড়ী ও কৃষ্ণনগর ইউনিয়নের মধ্যে যোগাযোগের মাধ্যমটি সুদৃঢ় হলো। এখন আর ২ ঘন্টা না ঘুরে এলাকার মানুষ ১৫ মিনিটে সহজে পার্শ্ববর্তী বাজার, কমিউনিটি ক্লিনিক, ওস্কুলগামী ছাত্র- ছাত্রীরা চলাচল করতে পারবে। বক্তারা সহ এলাকা বাসী আশা করেন, দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড যেন নওয়াবেঁকী গনমূখী ফাউন্ডেশন ও মিশন মহিলা উন্নয়ন সংস্থার মাধ্যমে তাদের চলমান কার্যক্রম সচল রেখে এই দুর্যোগ ও ঝুকিঁপ্রবণ দক্ষিন- পশ্চিম উপকুলীয় অঞ্চলের মানুষের সহায়ক সারথী হিসাবে সবসময় পাশে থাকে।পথ প্রদর্শক হয় পথ বঞ্চিত মানবতার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!