মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

লালমনিরহাটে তিস্তার বানে জেলের হাতে ৭২ কেজি ওজনের বাঘাইর আটক

✍️দেশ টাইমস ডেস্ক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে ৭২ কেজি ওজনের একটি বাঘাইর মাছ আটক করেছে জেলে, ৮০ হাজার টাকায় বিক্রি, একনজরে দেখতে উৎসুক জনতার ভীর।

বৃহস্পতিবার সকালে তিস্তা নদীর কোলে মাছ ধরতে গেলে মহাসিন এর জালে ৭২ কেজি ওজনের একটি বিশাল বাঘাইর মাছ আটক করে,স্থানীয় লোকজন মাছটি দেখতে ভির করে।

জানাগেছে, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামে ইছাহাকের ছেলে মহাসিন সকলে তিস্তা নদীতে মাছ ধরতে গেলে বাঘাইর মাছটি তার জালে ধরা পরে। বাজারে নিয়ে গেলে ৮০ হাজার টাকায় এলাকাবাসী কিনে ভাগাভাগি করে নেয়।

এ বিষয়ে জেলে মহাসিন বলেন, তিস্তায় পানি বাড়লে বৃহস্পতিবার সকালে আমি মাছ ধরতে যাই। এসময়ে আমার জালে বিশাল আকৃতির ৭২ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা আটক হয়। পরে মাছটি বাজারে নিয়ে গেলে ৮০ হাজার টাকায় বিক্রি করি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!