বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত  সাতক্ষীরায় যুব-নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধি ও দ্বন্দ্ব নিরসনে অধিপরামর্শ সভা তালায় জমি নিয়ে বি রো ধ: প্রবাসীর স্ত্রীকে মা র ধ র, কানের লতি ছিঁ ড়ে যাওয়ার অ ভি যো গ  দেবহাটায় শান্তিপূর্ণ পরিবেশে জ্বালানি তেল বিক্রি, বরাদ্দ বাড়ানোর দাবি দেবহাটায় শিশু শ্রম প্রতিরোধে অ্যাডভোকেসি সভা দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভায় তো ল পা ড় মা দ ক প্র তি রো ধ, চিংড়ি ও আমে অ প দ্র ব্য মেশানো নিয়ে ক ঠো র সিদ্ধান্ত গ্রহন   শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাং স উ দ্ধা র তালায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

ভারত বাংলাদেশ যৌথ আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এমপি রবি

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

“আমরা দুটি বন্ধু রাষ্ট্র ভারত ও বাংলাদেশ সুখ দুঃখের এপার ওপার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভারতের স্বাধীনতার ৭৬তম বর্ষপূর্তি এবং বাঙালী জাতির গর্বের পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম আত্ম বলিদান দিবস স্মরণে ভারত বাংলাদেশ যৌথ আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৭ আগস্ট) ভারতীয় সময় বিকাল সাড়ে ৫টায় কোলকাতা রাম মোহন হলে আহ্নিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কোলকাতার মহানাগরিক ফিরহাদ (ববি) হাকিম, বীর স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্র চন্দ্র মৈত্র, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. পবিত্র সরকার, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার। হরিজন সেবক সংঘের সভাপতি ড. শঙ্কর কুমার স্যানাল, আন্দামান নির্বাসিত রাজনৈতিক বন্দী মৈত্রী চক্রের সভাপতি অশোক চক্রবর্তী, দেশ বন্ধু চিত্তরঞ্জন দাসের প্রপৌত্র রঞ্জন প্রসাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও একুশে পদক প্রাপ্ত চিত্র শিল্পী ফরিদা জামান, বীর মুক্তিযোদ্ধা আবু নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক বুলবান ওসমান, আহ্নিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পূবালী দেব, প্রাণ গোপাল চক্রবর্তী ও বাংলাদেশের শামসুল হুদা প্রমুখ। ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের মাসটিতে ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জ্ঞাপন ও বঙ্গবন্ধুর আত্মদান দিবস স্মরণে ভারত-বাংলাদেশ যৌথ আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে মহান স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিশ্বভারতী শান্তিনিকেতন ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের ছাত্রছাত্রীরা। দশরুপ ভারত, অগ্নিবীণা কোলকাতা, রবি কিরণ চন্দনপুর এবং বেশ ক’জন বিশিষ্ট সংগীত ও বাচিক শিল্পী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!