মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরায় জেলা ক্রীড়া অফিসারের অ প সা র ণ দা বি তে মানববন্ধন  জমি নয়, চাঁ দা বা জি র অ ভি যো গ ই জোরালো! মন্ত্রীর নির্দেশে তদন্তে মিলল না জামাত নেতা নজরুলের দাবির ভিত্তি খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে তালায় লিফলেট বিতরণ দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ সাতক্ষীরা জেলা তথ্য অফিস থেকে শিক্ষার্থীদের মাঝে “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বিতরণ তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক সাতক্ষীরার শ্যামনগরে ১,৩১৯ বোতল ফে ন্সি ডি ল ও বি পু ল পরিমাণ ভা র তী য় ঔষধ জ ব্দ

বাগেরহাটে সুশীলনের আয়োজনে পানি ব্যবস্থাপনা দলের কমিটি গঠন সম্পন্ন

হাফিজুর রহমান শিমুল, বাগেরহাট থেকে ফিরে:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৫০৯ বার পড়া হয়েছে

উপকূলীয় ভেঁড়ীবাঁধ উন্নয়ন প্রকল্প ফেইজ-২ এর আওতায় ৩৫/৩ নং পোল্ডারের পানি ব্যাবস্থাপনা দল নিয়ে পানি ব্যাবস্থাপনা সংগঠনের আহবায়ক (এডহক) কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা ১১ টায় রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদের হলরুমে তালুকদার পানি ব্যবস্থাপনা দল এর সহ সভাপতি হাওলাদার আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোরের ডিসিইও হাফিজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান, রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিরিনা পারভীন, রামপাল প্রেসক্লাবের সভাপতি হাওলাদার আব্দুল হাদী, সাধারণ সম্পাদক সাইফুল আলম বখতিয়ার, সিইআইপি-১ প্রকল্প প্যাকেজ বি এর টিম লিডার ও বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের উপ পরিচালক, সু সংগঠক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান নাজমুল কবীর ঝিলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ পরিচালক সুজন হালদার প্রমুখ। 

বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন উক্ত প্রকল্পটি মাঠ পর্যায়ে পানি ব্যবস্থাপনা দল গঠন, সামাজিক বনায়ন ও সমন্বিত বালাই নাশক ব্যবস্থাপনার জন্য গত ২০১৯ সালের মার্চ মাস হতে বাগেরহাট সদর ও রামপাল উপজেলার ৩৫/৩ নং পোল্ডার এবং শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলার ৩৫/১ নং পোল্ডারের কাজ অতি দক্ষতার সাথে করে আসছে। উক্ত কাজের অংশ হিসাবে পানি ব্যবস্থাপনা সংগঠনের আহবায়ক কমিটি গঠনের জন্য সাধারণ সভার আয়োজন করা হয়। উপস্থিত পানি ব্যবস্থাপনা দলের সকলের সম্মতিক্রমে পৃথক ৩ টি ইউনিয়ন হতে ১) তালুকদার পানি ব্যবস্থাপনা কমিটির হাওলাদার আব্দুস সালাম, ২) বেতবুনিয়া পানি ব্যবস্থাপনা কমিটির কালিপদ মন্ডল, ৩) বড়চাঁদপুর সরকারডাঙ্গা পানি ব্যবস্থাপনা কমিটির মনারানী সরকার, ৪) লিংকন কুমার সরকার ও ৫) গোলাপ পানি ব্যবস্থাপনা কমিটির আল ইমরান কন্ঠভোটে নির্বাচীত হন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!