সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিশাল মিছিল ও সমাবেশ কালিগঞ্জের মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না  সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন গোপালগঞ্জে ই য়া বা ও বিপুল পরিমাণ টা কাসহ এক মা দ ক ব্য ব সা য়ী গ্রে প্তা র  তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ! সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আ ঘা তে কৃষকের মৃ ত্যু

নারী ও শিশুর প্রতি সহিংসতা মোকাবেলায় লাবসা ইউনিয়ন পরিষদে ইন্টারফেস সভা

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪১৩ বার পড়া হয়েছে

সুশীল সমাজ এবং সরকারি প্রতিষ্ঠান সমূহ শক্তিশালী করণের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পে নারী ও শিশুর প্রতি সহিংসতা মোকাবেলায় লাবসা ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিসেবা প্রাপ্তি ও জবাবদিহিতা নিশ্চিত করণে ইন্টারফেস সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২০) সকাল সাড়ে ১০টায় সদরের ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের হলরুমে সহায় ও মানুষের জন্য ফাউন্ডেশন’র আয়োজনে এবং সিডা’র অর্থায়ণে স্যোসাল সাপোর্ট কমিটির জান্নাতুল ফেরদৌস বিউটি’র সভাপতিত্বে ইন্টারফেস সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।
‘লাবসা ইউনিয়নের ১০টি গ্রামে সুশীল সমাজ এবং সরকারি প্রতিষ্ঠান সমূহ শক্তিশালী করণের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পে নারী ও শিশুর প্রতি সহিংসতা মোকাবেলায় প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রকল্পের অংশ হিসাবে নারীর প্রতি সহিংসতা নিরসনে ইউনিয়ন পরিষদ কর্তৃক সেবা প্রদান এবং এলাকার জনগণের সেবা গ্রহণের মাত্রা গানিতিকভাবে নির্ণয় (কমিউনিটি স্কোর কার্ড) করার জন্য পরস্পরের উপস্থিতিতে ইন্টারফেস সভা অনুষ্ঠিত হয়। সেবাদাতা ও সেবা গ্রহীতাদের মধ্যে সেবার মান বৃদ্ধিতে করনীয় এবং ভবিষ্যতের জন্য কি কি সুপারিশ আছে সবার সামনে উপাস্থাপন করায় সভার মূল উদ্দেশ্য।’

ইন্টারফেস সভায় বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ মো. আব্দুল হান্নান, লাবসা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ফেরদৌসি ইসলাম মিষ্টি, লাবসা ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, অবসর প্রাপ্ত শিক্ষক মো. আলাউদ্দিন সরদার, লাবসা ইউনিয়নের সচিব মো. মতিউর রহমান, প্রকল্প সমন্বয়কারী মো. মেহেদী হাসান, জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির জেলা প্রধান সাকিবুর রহমান, লাবসা ইউনিয়নের উদ্যোক্তা মেহেদী হাসান প্রমুখ। লাবসা ইউনিয়নের শিক্ষক, চিকিৎসক ও গন্যমান্য ব্যক্তিসহ ৫০জন সেবাদাতা ও সেবা গ্রহীতা সভায় অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. শোকর আলী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!