শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতা নিয়ে ‘এনগেজ’ প্রকল্পের পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান  ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মদিন উদযাপন কালিগঞ্জের কৃষ্ণনগরে ফুটবল বিতরণে নির্বাচনী আবহ, উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি খোকন মোল্লার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তালায় ২০জন এতিম পেল ২ মাসের খাদ্য, সাথে হাইজিন সামগ্রী কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জে পরিবারের চারজনকেই অ চে ত ন, থানায় অ ভি যো গ  ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন

সাতক্ষীরায় নৃত্য শিল্পীকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেপ্তার

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পাটকেলঘাটায় এক নৃত্যশিল্পকে ধর্ষনের অভিযোগে আকাশ হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত ৯জুলাই পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় ধর্ষনের ঘটনা ঘটে।

অভিযুক্ত আকাশ নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি এলাকার শফিয়ার রহমানের ছেলে। সে পশায় একজন নির্মান শ্রমিক ছিল বলে জানা গেছে। নির্যাতিতা ওই  নারী নড়াইল জেলা সদরের বাসিন্দা। বর্তমান তিনি সাতক্ষীরা শহর রেজিট্রি অফিসের পাশে বাসা ভাড়া থাকতেন বলে জানা গেছে। 

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, নৃত্য শিল্পী হওয়ার সুবাদে সাতক্ষীরা জেলা শহরের একটি  ভাড়া বাসায় থাকতেন ওই নারী। সেই সুত্র ধরে কিছুদিন আগে পরিচয় হয় নগরঘাটা এলাকার আকাশের সাথে। ঘটনার দিন বিকালে ওই নারীকে নৃত্যের অনুষ্ঠান আছে বলে মুঠোফোনে প্রস্তাব দেয় আকাশ। পরে কথামত ঘটনাস্থলে গেলে তাকে আকাশ সহ এলাকার দুই বখাটে যুবক একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষন করে ভিডিও চিত্র ধারন করে রাখে। এরপর আকাশ ওই নারীকে ব্লাকমেইল করে ধর্ষণ করে আসছিল। উপায়ন্তর না পেয়ে বুধবার রাতে নির্যাতিতা নারী বাদী হয়ে ধর্ষন ও পর্নগ্রাফির  অভিযোগ এনে পাটকেলঘাটা থানায় একটি  মামলা করেন। মামলা নং-৮। বৃহস্পতিবার সকালে আসামী আকাশ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানা হয়েছে বলে জানান পরিদর্শক বিশ্বজিৎ অধিকারী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!