বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু সাতক্ষীরায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে পিআইবির তিন দিনের প্রশিক্ষণের সমাপনী সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্প সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নে প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়।

১০ জুলাই সোমবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী প্রশিক্ষণের ১১ জুলাই মঙ্গলবার বিকাল ৫:০০ টায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম। উক্ত প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির ইউনিয়ন টিম লিডার মোঃ ফজলুল করিম, সিসিডিবি এর প্রকল্প ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন, উপজেলা সমন্বয়ক সুজন বিশ্বাস, এফএস এন্ড সিবিও আবুল হাশেম মিয়া, মাঠ সংগঠক স্বরসতী সরকার, চন্দন দাস এবং ইসহাক বাড়ই প্রমূখ।

উক্ত প্রশিক্ষণে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫ এবং ৬ নং ওয়ার্ডের ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে লাইফ জ্যাকেট, ভেস্ট, বাঁশি, হেলমেট করাত প্রভৃতি উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি বলেন ‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সব থেকে বড় ভূমিকা রাখে এবং দুর্যোগ একা মোকাবেলা করা সম্ভব নয় এটা সমষ্টিগতভাবে মোকাবেলা করতে হয়’।

সভাপতি হিসেবে উপস্থিত হাজী নজরুল ইসলাম বলেন, সরকারের এসওডি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে তাদের সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। পাশাপাশি সিসিডিবি কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণ মনোযোগ সহকারে গ্রহণ করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!