সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা জেলা আ’লীগের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের গৌরবোজ্জ্বল ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (২৩ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এরপর দলীয় নেতা-কর্মীদের নিয়ে সাতক্ষীরা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর আসনের সংসদ সদস্য হিসেবে দ্বিতীয় বার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। শ্রদ্ধা নিবেদনকালে দলীয় নেতা-কর্মীরা সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, মাকছুদ খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শিমুন শামস, এডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, মো. শামসুর রহমান, মীর মোশারফ হোসেন মন্টু, জেলা যুব মহিলা লীগের নাহিদা পারভীন পান্না, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি প্রমুখ।

“শুভ শুভ শুভ দিন বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিন” আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে…। এই স্লোগানে শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের গৌরবোজ্জ্বল ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকে বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জড়ো হন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!