মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

সাতক্ষীরায় স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে প্রশিক্ষণ

✍️আসাদুজ্জামান☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা শিল্পকলা মিলনায়তনে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় জেলার ভূমি অফিসের ৩’শ ২০ জন কর্মকর্তা কর্মচারী অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিসচিব বলেন, সারাদেশের মধ্যে সাতক্ষীরা জেলাকে ২৭ তম জেলা হিসাবে বেছে নেয়া হয়েছে। এই জেলায় সরাসরি অফিসে উপস্থিত না হয়ে সেবা প্রত্যাশীরা অনলাইনে জমির নামখারিজ, নামজারি, বিভিন্ন ফি জমা, রশিদ উত্তোলনসহ জমি সংক্রান্ত সকল সেবাই মোবাইল অপশনের মাধ্যমে সম্পন্ন করতে পারছেন। ফলে তারা দীর্ঘদিনের মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে মুক্তি পাবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরিফ, ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক। ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহিদ হোসেন পনির পিএএ, উপ-সচিব সেলিম আহমদ এবং সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার ৭ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি)গণসহ জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা এর আওতাধনি রাজস্ব প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!