বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল  কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ দেবহাটায় ভা র তী য় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে শ্যামনগরের যমুনা খননের কাজ

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার বিকেল থেকে আবারো শুরু হয়েছে আদি যমুনা খননের কাজ। একইসাথে অপসারন করা হচ্ছে নদীর দু’ধারে জবরদখলকৃত অবৈধ স্থাপনা অপসারনের কাজ। এর আগে মঙ্গলবার সকাল থেকে পানি উন্নয়ন বোর্ড ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অবৈধ স্থাপনা অপসারনের জন্য মাইকিং করা হয়।

সাতক্ষীর পানি উন্নয়ন বোর্ড-১ এর কার্যালয় সূত্রে জানা গেছে ২০২২ সালে ৬৪টি জেলার আভ্যন্তরীন চোট নদী, খাল ও জলাশয় পূণঃখনন প্রকল্প (প্রথম পর্যায় দ্বিতীয় সংশোধনীর অধীনে) তিন কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে সাতক্ষীরা ছোট যমুনা নদীর ১৫ দশমিক ৯০ কিলোমিটার পূণঃখননের কাজ পায় বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস এ- ব্রাদার্স। কার্যাদেশ অনুযায়ি ২৭ অক্টোবর থেকে খনন কাজ শুরু করে ৩০ মে তারিখের মধ্যে শেষ করার কথা। তাছাড়া তলদেশ ২৮ ফুট ও উপরের অংশে ৮০- ১০০ ফুট চওড়া রেখে খনন করার কথা। কিন্তু শ্যামনগরের জবরদখলকারিদের যোগসাজসে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ তালিকা প্রকাশ করে খনন কাজ শুরু করলে স্থানীয় জনগন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ তাতে বাধা দেয়। প্রকৃত অবৈধ স্থাপনাকারীদের সনাক্তের মাধ্যমে যমুনা খননের দাবি জানানো হয়।
সরেজমিনে বুধবার সকালে শ্যামনগর উপজেলা সদরের নকীপুর শ্মশান এলাকায় যেয়ে দেখা গেছে যমুনা খনন চলছে এসকেবেটর মেশিন দিয়ে। দুপুর পর্যন্ত যমুনা নদীর পশ্চিম পাশে অবৈধভাবে গড়ে তোলা ১১টি দোকান ঘর ভাঙা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল কোন কারণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে ঠিকাদারের নিয়োগকৃত লোক দেলাওয়ার হোসেন এস্কেভেটর মেশিন দিয়ে রেকডীয় জমিতে থাকা চ পুর মহাশ্মশানের লাশ স্নান করানোর বেদী ভেঙে দেন। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদের মুখে মেশিন পেলে পালিয়ে যায় দেলোয়ার। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের সেকশান অফিসার তন্ময় হালদার ও ঠিকাদারের লোক দেলাওয়ারের বিরুদ্ধে আর্থিক সুবিধা নিয়ে নকশার মধ্যে থাকা অবৈধ স্থাপনা বাঁচিয়ে দেওয়ার নাম করে রেখে দেওয়ার অভিযোগ ছিল। সেখান থেকে নদী খনন কাজ বন্ধ ছিল।

এদিকে মঙ্গলবার বিকেলে চন্ডিপুর শ্মশানঘাট এলাকায় যমুনা নদীর দুধারে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় ছবি তুলকে গেলে গ্রামের কাগজের শ্যামনগর প্রতিনিধি মারুফ হোসেন মিলনকে মারপিটের অভিযোগে তার মা ইউপি সদস্য দেলোয়ারা বেগম বাদি হয়ে রাতেই নকীপুরের রহমত আলী, মলয় গাইন, জয়দেব মন্ডল, সেলিম হোসেন, মিন্টু গাজী, নাজিমউদ্দিনসহ সাতজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!