বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল  কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ দেবহাটায় ভা র তী য় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

কমিউনিটি বেজড শিশু সুরক্ষা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে উত্তরণের বাস্তবায়নে দাতা সংস্থা এডুকোর আর্থিক সহাতায় উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সাথে কমিউনিটি বেজড শিশু সুরক্ষা কমিটির সমন্বয় সভা বুধবার (৭ জুন) বেলা সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শ্যামনগর মোঃ আক্তার হোসেন। কমিটির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন এবং কমিটির সদস্য সচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা শারিদ বিন শফিক।

এছাড়া অন্যান্য সদস্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, তুষার কান্তি মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মোঃ রফিজ মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা প্রোগ্রাম অফিসার ওসিসি প্রনব বিশ্বাস, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানসহ যুবউন্নয়ন,বন সংরক্ষণ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিনিধি, গাবুরা, বুড়িগোয়ালিনি, মুন্সিগঞ্জ ও কাশিমাড়ী ইউনিয়নের শিশুসুরক্ষা কমিটির সদস্য এবং শিশুরা উপস্থিত ছিল। সভাটি সঞ্চালনা করেন উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তার।

উক্ত সভায় প্রকল্পের বিগত বছরের অর্জন,প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জসমুহ,চ্যালেঞ্জ মোকাবেলায় উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ভুমিকা,কমিউনিটি বেজড শিশু সুরক্ষা কমিটির মাসিক রিপোর্ট ফর্মেট অনুমোদনসহ অন্যন্য বিষয় আলোচনা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপারিশ করেন, ভকেশনাল ট্রেনিং প্রদানের পর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাদের সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করতে হবে। সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, এই প্রকল্পের আওতায় যে সকল শিশুরা খুব বেশী অসচ্ছলতার ভিতরে রয়েছে তাদের তালিকা প্রদান করলে সরকারী সহায়তা প্রদানের ব্যবস্থা করবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!