সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কালিগঞ্জ ও শ্যামনগরে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগ নেতারা

✍️এসএম শহীদুল ইসলাম✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগরে কৃষকের ধান কেটে দিয়েছেন কৃষকলীগ নেতারা।

বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের সাথে নিয়ে ধানকাটা উৎসবে অংশ নেন। চলতি বোরো মৌসুমে ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, বাঁচাও কৃষক বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ স্লোগানে উদ্দীপ্ত হয়ে অসহায় কৃষকের ক্ষেতের ধান কেটে দিয়েছেন কৃষকলীগ নেতারা।

কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের পীরগাজন বিলে দরিদ্র কৃষক মো: আব্দুর রউফের লীজ নেওয়া দেড় বিঘা জমির পাকা ধান কেটে বিচালি বেঁধে বাড়িতে পৌছে দিয়েছেন কৃষকলীগের নেতারা। কালিগঞ্জে ধানকাটা উৎসবে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক।

উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবি। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি এড: আল মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল, যুগ্ম-সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, কৃষক লীগ নেতা স ম সেলিম রেজা, বাবলুর রহমান, শেখ আব্দুল হালিম, আব্দুল মুহিত, ওবায়দুল ইসলাম, আনারুল ইসলাম, চৌধুরী বাবু, কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুলসহ ইউনিয়ন পর্যায়ের নেতারাও অংশ নেন।

একইভাবে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে রামচন্দ্রপুর বিলে কৃষক শাহিনুর ও গোলাম মোস্তফার জমিতে ধান কাটেন কৃষকলীগ নেতারা। এসময় জেলা নেতৃবৃন্দের সাথে অংশ নেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা কৃষক লীগের সভাপতি এবিএম মঞ্জুর এলাহী, মীর শাহীনুর রহমান, আব্দুল জলিল প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!