রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ

কলারোয়ায় দুর্বৃত্তের আগুনে কৃষকের জমির ধান পুড়িয়ে নষ্ট

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় কৃষকের এক বিঘা জমির ধান আগুনে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর ৫টায় কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবক্স গ্রামেে দাকোপের বিলে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক ইসরাইল হোসেন জানান, বৃষ্টির কারণে শুক্রবার সন্ধ্যায় কেটে রাখা এক বিঘা জমির বোরো ধান একত্রিত করে গাদা বানিয়ে রাখা হয়েছিলো। শনিবার ভোরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি দিয়ে তা নেভানোর চেষ্টা করলেও ততক্ষনে সব ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে তার মোটা অংকের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই কৃষক।

ব্রজবক্স গ্রামের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসিমা খাতুন জানান, ইসরাইল হোসেন একজন অতি গরীব কৃষক। কৃষিকাজের পাশাপাশি সে কাচা শাক সবজির ব্যবসা করতো। তার জড়ো করে রাখা ধানে কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!