বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল  কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ দেবহাটায় ভা র তী য় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

তিন মাস পর সাতক্ষীরা নীলডুমুর সীমান্ত দিয়ে দেশে ফিরল ভারতে আটকা পড়া নয় নাবিক

✍️শেখ আরিফুল ইসলাম আশা📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে

ভারতীয় জলসীমায় গিয়ে দূর্ঘটনা কবলে পড়ে বাংলাদেশী নৌযান এমভি রাফসান হাবিব-৩। এতে ভারতে আটকা পড়ে জাহাজে থাকা নয় বাংলাদেশী নাবিক। শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ৩ টার দিকে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে আটকা পড়া নাবিক ও জাহাজটি সাতক্ষীরার নীলডুমুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারী জাহাজটি ভারতীয় জলসীমায় গিয়ে দূর্ঘটনার কবলে পড়ে। সেই থেকে টানা তিন মাস ভারতে আটকা ছিলেন এসব নাবিকরা।

উদ্ধার হওয়া নাবিকরা হলেন, চট্টগ্রামের বাশখালী গ্রামের আবুল কাশেম, লুড্ডা খালি গ্রামের মোঃ ইউসুফ, মধ্য সালার হাট গ্রামের বেলাল হোসেন, বাশখালী গ্রামের সাজ্জাদ হোসেন আপু, পূর্ব সৈয়দপুর গ্রামের তাবাসসুম ইউসুফ, বাশখালী গ্রামের আমির হোসেন মুন্না, ঝালকাঠি জেলার মালুয়ারা গ্রামের জাকির হোসেন হাওলাদার, নড়াইল জেলার চর দিঘলিয়া গ্রামের জাহাঙ্গীর শেখ ও ফরিদপুর জেলার গোপালপুর গ্রামের ফাহিম খান।

সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, তিন মাস ভারত জল সীমার ভিতরে দূর্ঘটনার কবণে পড়ে হেমনগর কোস্টাল পুলিশের তত্ত্ববধায়নে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছিল।

তিনি বলেন, ঘটনাটি বিজিবির দৃষ্টিতে আসার পর দূর্ঘটনা কবলিত নৌযানটি নাবিকসহ দেশে প্রত্যাবাসনের কার্যক্রম শুরু করে। অবশেষে বিএসএফ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে পতাকা বৈঠকের মাধ্যমে নৌযানটি ও নাবিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। নাবিকরা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!