বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে আলোচনা সভা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৮০ বার পড়া হয়েছে

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে গোপালগঞ্জে সাংবাদিকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২০) সকাল ১০ টায় গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের আয়োজনে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মেডিকেল অফিসার ডাঃ এস এম সাকিবুর রহমান ক্যাম্পেইনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট কর্মকর্তা দীপঙ্কর রঞ্জন সরকার, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী সহ পরিসংখ্যানবিদ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

দেশজুড়ে করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দুই সপ্তাহব্যাপী জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌরসভার বিভিন্ন এলাকায় স্থায়ী ও অস্থায়ী সহ মোট ১,৭১১টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ২৩,৪০৩ জন শিশুকে “নীল” রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১,৪৭,৫৩৭ জন শিশুকে “লাল” রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে গণমাধ্যমকে জানান জেলা সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!