মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

তালায় নবজাতকের লাশ উদ্ধার, আটক ২

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২  টার দিকে উপজেলার মাগুরা বাজারের এনামুল ইসলামের লেদের দোকানের পিছনের সিঁড়ি ঘর থেকে নবজাতক (ছেলে) শিশুর লাশটি উদ্ধার করা হয়। এ সময় প্রাথমিকভাবে জিঞ্জাসাবাদের জন্য মাগুরা এলাকার ঝরনা খাতুন (৩৫) এবং মোঃ আল আমিন (২৮) নামের দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১ টার দিকে মাগুরা বাজারের এনামুল ইসলামের লেদের দোকানের পিছনের সিঁড়ি ঘরের পেছনে একটি নবজাতকের লাশ দেখে থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জিঞ্জাসাবাদের জন্য ঝরনা খাতুন ও মোঃ আল আমিন নামের দুই জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!