সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন

কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি ভিপি ইজারা নিয়ে অবৈধ দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে পৈত্রিক সম্পত্তি ভিপি ইজারা নিয়ে অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক জনার্কীন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন আশাশুনির শ্রীউলা গ্রামের মো: আব্দুল হক সরদারের ছেলে মো: আবু সাঈদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরার কালিগঞ্জের ইউসুফপুর মৌজায় ২০১২ সালে ভিপি জমির চুড়ান্ত গেজেটে প্রকাশিত হয় এবং ২০১৩ সালে আর এস খতিয়ান চুড়ান্ত প্রকাশিত হয়। আর এস খতিয়ান নং ২১১, ২০৩, ২১০, ১১৩, ১৩, ৪৩, ৩৭, ৪১ আরো অন্যান্য খতিয়ান ১২,৯২ ও ১৫.২৫ একর আমাদের পৈত্রিক স্বত্বদখলীয় রেকর্ডীয় মালিকানা সম্পত্তি। উক্ত জমি ভিপি গেজেট বর্হিভূত। ১৪২৮ সাল পর্যন্ত রাজস্ব পরিশোধিত চেক দাখিলা প্রাপ্য জমি। বর্তমান ম্যাপেও চিহ্নিত প্লট আকারে প্রকাশিত হয়েছে। কিন্তু ২০১৩ সালে ইউনিয়ন ভুমি কর্মকর্তা সুদিন বাবু ও ২০১৪ সালে ভূমি কর্মকর্তা ইয়াছিন আলী মোটা অংকের অর্থের বিনিময়ে সরজমিনে তদন্ত না করে এবং ভিপি তালিকা যাচাই বাছাই না করে অবৈধভাবে চিহ্নিত ভূমিদস্যু সস্ত্রাসী ইউসুফপুর গ্রামের খোদাবক্স গাজীর পুত্র রুহুল কুদ্দুসগংয়ের নামে ইজারা দিয়েছেন। আমাদের মামলা মোকদ্দমার মাধ্যমে হয়রানী করে বড় অংকের আর্থিক ক্ষতি সাধন করে যার ভিপি কেস নং ৭১৬,৭১৭,৭১৮,৭২১/৮৫-৮৬ তারিখ ০৪/০৪/২০১৩।

তিনি আরো বলেন ভূমিকর্মকর্তা সুদিন বাবু এসব অবৈধ টাকায় ভারতে বিশালবহুল বাড়ি নির্মাণ করেছেন। নামে বে নামে অঢল সম্পত্তির মালিক হয়েছেন। তিনি অত্র ইউনিয়নের ভূমি অফিসের দায়িত্ব থাকাকালীন সময় অত্র এলাকার অধিকাংশ অসহায় মানুষের জমিতে নানা ত্রুটিপূর্ণ করে রেখে গেছেন। ফলে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ওই রুহুল কুদ্দুস গংয়ের কবল থেকে আমরা অসহায় পরিবারগুলো যাতে আমাদের পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং ভূমিকর্মকর্তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!