সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কলারোয়ায় বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপ সদস্যদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় ‘বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের  সদস্যদের মাঝে ৩২ তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীতে সফল অংশগ্রহনে প্রাপ্ত সনদপত্র ও ক্রেস্ট প্রদান
করা হয়েছে। ঢাকার গাজীপুর জাতীয় স্কাউট  প্রশিক্ষণ কেন্দ্র মৌচাকে সম্প্রতি অনুষ্ঠিত অনুষ্ঠানে সফল স্কাউট সদস্যদের অর্জিত সনদ পত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

শুক্রবার বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে সনদপত্র প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের সম্পাদক মাস্টার মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-সম্মিলিত সামাজিক আন্দোলন কলারোয়া উপজেলা শাখার সভাপতি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ।অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-স্কাউটের মেয়ে দলের ইউনিট লিডার শিক্ষিকা শেখ মর্জিনা খাতুন, স্কাউটের ইউনিট লিডার মাস্টার শফিকুল ইসলাম, সিনিয়র সদস্য উৎস কুমার দাশ, শেখ মাহমুদুল হাসান, ইমরান হোসেন, চৈতি খাতুন, নিয়াজ আহম্মেদ খান সহ গ্রæপের অনান্য সদস্যবৃন্দ। সফল স্কাউট সদস্যদের উপহার হিসাবে সনদ পত্র, ক্রেস্ট, স্টিকার, চাবির রিং ও কোট পিনরপ্রদান করা হয়।

উল্লেখ্য-গত ১৯-২৭ জানুয়ারি ২০২৩ ঢাকার গাজীপুরে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!