মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

তালায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ট্রাকের ধাক্কায় মোঃ আয়ুব আলী (৫০) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালার মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়ুব আলী মদনপুর গ্রামের মৃত নওয়াব আলী মাষ্টারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ২ মেয়ে রেখে যান।

নিহতের স্বজনরা জানান, রবিবার দুপুরে বাড়ি থেকে সাতক্ষীরা যাওয়ার পথে মদনপুর এলাকায় মটরসাইকেল আরোহী আয়ুব আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রাক পালিয়ে যেতে সক্ষম হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!