মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

তালায় সমকাল হাই স্কুলে ইভটিজিং মাদক প্রতিরোধে পুলিশের সভা অনুষ্ঠিত 

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

রবিবার (২২ জানুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জঙ্গীবাদ, মোবাইল ফোনের অপব্যবহার ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম। অত্র বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতপুর ক্যাম্প ইনচার্জ এসআই অশোক কুমার তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন।

এ সময় তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক , সন্ত্রাস ,জঙ্গিবাদসহ নানা অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। এসব অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে। তবে ইদানিং স্কুল পড়ুয়া অনেক শিক্ষার্থী সংঘবদ্ধ হয়ে ইভটিজিং,মাদকসহ নানা অপকর্মের দিকে ধাপিত হচ্ছে। আমরা পুলিশের পক্ষ থেকে দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরও বলেন, শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও খেয়াল রাখতে হবে তাদের সন্তান যেন অপরাধপ্রবণ কর্মকান্ডে জড়িয়ে না পড়ে। এ বিষয়ে সকলের সচেতন থাকতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!