
সাতক্ষীরার তালায় জাতীয় শিশু কিশোর সংগঠন (ফুলকুঁড়ি আসর) উপলক্ষে, কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী) তালা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপারভাইজার প্রভাষ কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। সাতক্ষীরা জেলা ফুঁলকুড়ি আসরের পরিচালক ইহসানুল মাহাবুব জুবায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী ফুঁলকুড়ি আসরের সাবেক পরিচালক সুলাইমান আবিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন, শহীদ পরিবারের সন্তান প্রভাষক মমতাজ উদ্দিন, সাতক্ষীরা জেলা ফুঁলকুড়ি আসরের সহকারী পরিচালক এস এম মুরাদুল হক, শিক্ষক উত্তম কুমার দাশসহ বিভিন্ন স্কুল হতে আগত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।