মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

সার্ভিস প্রোভাইডারস কনসালটেশন ম্যাপিংয়ের উপর কর্মশালা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৩৫০ বার পড়া হয়েছে

বুধবার (১১ জানুয়ারী) সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে সার্ভিস প্রোভাইডারস কনসালটেশন ম্যাপিংয়ের উপর দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

দাতা সংস্থা দি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে ইউনপস এর লাইভস ইন ডিগনিটি গ্রান্ট ফ্যাসিলিটির ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা উত্তরণ এবং এডুকো বাস্তবায়িত প্রকল্পর পক্ষ থেকে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব, শহর সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্জীব কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি প্রমুখ। উত্তরণের প্রকল্প কর্মকর্তা-লাইভলিহুড এন্ড ট্রেনিং মোঃ এনামুল হকের সঞ্চালনায় কর্মশালায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে মূল কার্যক্রম উপস্থাপন করেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী কৃষিবীদ মোঃ ইকবাল হোসেন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উত্তরণের টেকনিক্যাল অফিসার মোঃ আব্দুল করিম, কমিউনিটি ফ্যাসিলিটেটর মোস্তাফিজুর রহমান রিপন, প্রশান্ত কুমার গাইন প্রমুখ। এ সময় পৌর পরিষদ কর্মকর্তাবৃন্দ, মৎস্য এবং প্রাণিসম্পদ কর্মকর্তাগণ এবং ৫টি কলোনির সিএমআরজি কমিটির ২০ জন সদস্য অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীগণ প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে স্ব-স্ব দপ্তরের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। এছাড়া উপকারভোগী নির্বাচনে দ্বৈততা পরিহার এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে উপকারভোগী নির্বাচনের উপর গুরুত্বারোপ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!