শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত

খিলগাঁওয়ে এতিম শিশুদের মাঝে অমুবাচা’র কম্বল বিতরণ

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৫৩ বার পড়া হয়েছে

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’ এই প্রতিপাদ্যে খিলগাঁওয়ের মাদরাসাতুস সুফফাহ আল-ইসলামিয়া এতিমখানায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন ক্রাইম প্রতিদিন পত্রিকার সম্পাদক; অপরাধ মুক্ত বাংলাদেশ চাই (অমুবাচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা খ্যাত লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ।

বুধবার (৪ জানুয়ারী) বাদ আসর এতিম শিশুদের হাতে কম্বলগুলো তুলে দেন তিনি।

এ সময় মানবতার ফেরিওয়ালা লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ বলেন, দীর্ঘ ১৫ বছর যাবত আমি মানুষের কল্যানে সাধ্য অনুযায়ী কাজ করে আসছি। কারন আমি মনে করি ‘মানুষ মানুষের জন্য, এটাই হোক মানুষের ধর্ম’। দোয়া করবেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন মানব সেবা করে যেতে পারি।

তিনি আরো বলেন, উক্ত কার্যক্রমে যারা সহায়তা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে, নাজমা সুলতানা, হায়দার আলী, সালাউদ্দিন আহমেদ; কবিতা ইয়াকুব, ফরহাদ হোসেন, কামাল হোসেন, খোরশেদ আলম, সাগর আহমেদ, গ্যাস উদ্দিন, শরিফ হোসেন, জহিরুল ইসলাম, মোস্তফা কামাল, মহসিন হোসেন, নজরুল ইসলাম টুটুল, শেখ মনিরুল হাসান, নাইমুল ইসলাম, মাসুদ রানা, মোঃ কামরুজ্জামান, আজিজুর রহমান, সেলিম হোসেন, মরিয়ম আক্তার, লিটন খাঁন, শাকিল হোসেন, হাসিনা আক্তার, আসমাউল হোসনা শিমু।

এসময় উপস্থিত ছিলেন, উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা খলিলুর রহমান,শিক্ষক মিনহাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শরীফ হোসেন এবং ক্রাইম প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ইসমত দোহা, মোঃ সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!