মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

জনগনের জন্য আরো উদ্যোগী হয়ে কাজ করতে হবে-তালার বিদায়ী ইউএনও প্রশান্ত কুমার বিশ্বাস

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার  খলিলনগর ইউনিয়নের পক্ষ থেকে সদ্য বিদায়ী তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস। শিক্ষক জাহিদুল ইসলামের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, ক্যাম্প ইনচার্জ মো. শহিদুল ইসলাম, ইউপি সদস্য মেহেদী হাসান পাড়, মোড়ল লিয়াকত আলী, প্রকাশ দালাল, খলিলনগর ইউনিয়ন আ. লীগ নেতা গোলদার মিজানুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে সংবর্ধিত অতিথি (ইউএনও) কে খলিলনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

আলোচনায় প্রধান অতিথি বলেন, আমি বিশ্বাস করি ইউনিয়ন পরিষদ হচ্ছে সেবা প্রাপ্তির প্রতিটি মানুষের সবচেয়ে কাছের একটি প্রতিষ্ঠান। আপনারা সহযোগীতা করেছেন বলেই আমরা উপজেলা প্রশাসন থেকে আপনাদের সেবা প্রদান করতে পেরেছি। এসময় তিনি জনপ্রতিনিধিদের বলেন,  নিজেদেরকে আরো উদ্যোগী হতে হবে এলাকার স্বার্থে। শুধু জন্মনিবন্ধন, বয়ষ্ক ভাতার কার্ড দিয়ে সীমাবদ্ধ না থেকে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি নিয়ে কাজ করে জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের পাশে থাকতে হবে। সেটাই হোক আপনাদের পথচলায়। আপনাদের সহযোগীতার জন্য আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, তালার উন্নয়নে তার ভূমিকা স্মরণে রাখার মতো। উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দিরসহ দাতব্য প্রতিষ্ঠানে তিনি বিশেষভাবে অবদান রেখেছেন ।  তার পদোন্নতিতে আমরা অত্যন্ত খুশি। তিনি তার নতুন কর্মস্থলেও  সফলতার সাক্ষর রাখবেন এ দোয়া ও আর্শিবাদ রইল। পাশাপাশি তিনি আমাদের হৃদয়ে থাকবেন, খলিলনগরবাসীও তার হৃদয়ে থাকবে এ প্রত্যাশা আমাদের রইল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!