মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

তালায় কপোতাক্ষসহ নদ-নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন 

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

কপোতাক্ষসহ নদ-নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন পরিবেশ আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, দখল, দূষণ ও ভরাট হওয়ার কারণে কপোতাক্ষ নদের স্বাভাকি প্রবাহ বন্ধ হয়ে গেছে। যে কারণে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি বেড়েছে। দূর্যোগের ঝুঁকি মোকাবেলায় কপোতাক্ষ নদের স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ পাড়ের জালালপুর বধ্যভূমি স্মৃতিসৌধ চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তারা এ আহ্বান জানান।

ওয়াটারকিপারস বাংলাদেশ এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। সমাবেশে বক্তৃতা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রবিউল ইসলাম মুক্তি, সাধারন সম্পাদক অধ্যক্ষ রামপ্রসাদ দাস, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের এ্যড. প্রশান্ত মন্ডল, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বিধান চন্দ্র দাশ, শহীদ মুক্তিযোদ্ধা আলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সানজিদুল হাসান, প্রভাষক এস.আর আব্দুল আওয়াল, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অসীম কুমার হালদার, বিশিষ্ট সমাজ সেবক মো. আসাদুজ্জামান আসাদ, অনির্বাণ লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, প্রত্যাশার নির্বাহী পরিচালক বিদ্যুৎ বিশ্বাস, সাবেক ছাত্র নেতা জাকির হোসেন, সাংবাদিক রিয়াদ হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল এমনিতেই দুর্যোগের ঝুঁকিতে আছে। এরপর কপিলমুনিতে সেতু নির্মাণের নামে পিলার স্থাপন করে ২০ বছর ধরে নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত করায় নদীটি মৃতপ্রায়। এ ছাড়া দখল, দূষণের যে চিত্র দেখা গেছে তা উদ্বেগজনক। অথচ কপোতাক্ষ নদের প্রবাহ স্বাভাবিক না রাখতে পারলে সাতক্ষীরা, খুলনা, যাশোর ও ঝিনাইদহ জেলার কপোতাক্ষ পাড়ের মানুষের জীবন-জীবিকায় বিপর্যয় নেমে আসবে। ঐতিহ্যবাহী নদীটি রক্ষায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তারা।

মানবন্ধনের আগে পরিবেশ আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধি দল তালা উপজেলার জেঠুয়া, শ্রীমন্ত কাঠি, বালিয়া ও খুলনার পাইকগাছা উপজেলার মামুদ কাটী ও কপিলমুনি এলাকায় কপোতাক্ষের বাস্তব অবস্থা ঘুরে দেখেন। তারা কপোতাক্ষ নদের বালিয়া অংশ থেকে আগড়ঘাটা পর্যন্ত খনন কাজ দ্রুত শুরুর দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!