মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুই বৃদ্ধের মৃত্যু, মোট মারা গেছেন অন্ততঃ ১০৪ জন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২২ বার পড়া হয়েছে

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় ও সোমবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে সোমবার পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১০৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩১ জন।

মৃত ব্যক্তিরা হলেন, তালা উপজেলার নগরঘাটা গ্রামের মোবারক আলীর ছেলে ইছাহাক আলী (৭০) ও সাতক্ষীরা সদর উপজেলার কামানবায়সা হঠাৎগঞ্জ গ্রামের মৃত বাদল সরদারের ছেলে আকর আলী (৬৭)।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ইছাহাক আলী গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর ২০২০) সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তির পর সন্ধ্যায় তিনি মারা যান।

এদিকে, জ্বর ও শ্বাস কষ্টসহ হার্টের সমস্যা নিয়ে গত ১৮ সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন আকর আলী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে তিনিও মারা যান। মেডিকেল তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম আরো জানান, মৃত দুই ব্যক্তিরই নমুনা সংগ্রহ করছ তা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!