
সাতক্ষীরার তালা উপজেলা সামাজিক বন অফিস ও স্বেচ্ছাসেবী সংস্থা ওয়াইল্ডলাইফ মিশন কর্তৃক (বুধবার) ২১ ডিসেম্বর বিকালে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাষিণী গ্রামের মোড়লপাড়া থেকে স্থানীয় গ্রামবাসীর মাধ্যমে আটককৃত একটি আহত বিপন্ন প্রাণী মেছো বিড়াল উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মেছোবিড়ালের শারিরীক অবস্থা পর্যবেক্ষণপূর্বক তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।
উদ্ধার ও অবমুক্ত কার্যক্রমে অংশ গ্রহন করেন তালা উপজেলা বন কর্মকর্তা ইউনুস আলী , মো: ইউনুস আলী ( পিএম ) ও ওয়াইল্ডলাইফ মিশনের সেলিম শেখ , সাংবাদিক জুলফিকার রায়হান , রাশেদ বিশ্বাস ও ইউনুস আলি