
সাতক্ষীরার তালার পাঁচ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিতা রানী স্বর্ণকার এর সভাপতিত্বে সহকারী শিক্ষক রমেশ চন্দ্র ঢালী সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১নং ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার শহিদুল ইসলাম,পি টি এর সভাপতি সাহিন খান, শিক্ষিকা ঝর্ণা খাতুন, শারমিন খাতুন, লিউজা খাতুন,প্রমূখ্য।এছাড়া ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকসহ অবিভাবক ও ছাত্র/ ছাত্রী বৃন্দ। স্কুলের সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েই সবাই পাশ করেন। পাশের হার ১০০%। ফল প্রকাশ অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টুডেন্ট এবং বর্ষসেরা পুরস্কার প্রদান করা হয়।