সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কলারোয়ার কেঁড়াগাছি হরিদাস ঠাকুর আশ্রমের কমিটি গঠন: সভাপতি কার্তিক চন্দ্র ও সাধারণ সন্দীপ রায়

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে কমিটি গঠন ও তৎসংশ্লিষ্ট এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টায় কেঁড়াগাছির সোনাই নদীর ধার ঘেঁষে অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে ওঠা শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রাঙ্গণে কমিটি গঠন নিয়ে এক সাধারণ বর্ধিত সভার আয়জন করা হয়।

নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর আশ্রমের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পুরাতন কমিটি বাতিল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র বলেন শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রতিষ্ঠানটি সকলের প্রচেষ্টার ফলে আজ এই অবস্থানে এসেছে। আপনাদের সহযোগিতা অক্ষুন্ন থাকবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন কুমার ঘোষ, শিক্ষক হরিসাধন ঘোষ, নিরঞ্জন কুমার পাল, সন্তোষ পাল, অমল বিশ্বাস, নির্মল কুমার সরদার, উত্তম কুমার ঘোষ, সোনা ঘোষ, কলারোয়া নিউজের সাংবাদিক মিলন দত্ত সহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র ও সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের নাম প্রস্তাব করা হয়। সভায় অন্যান্যে পদের নাম পূর্নাঙ্গ কমিটি গঠনের পর প্রকাশ করা হবে বলে জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!