বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

তালায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষ্যে এ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। এ সময় তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী আমরা বন্ধু ফাউন্ডেশনের সভাপতি এস এম নাহিদ হাসান, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি সেলিম হায়দার বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিরা এসময় প্রদর্শনীতে স্থান পাওয়া মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক ছবি ও বঙ্গবন্ধুর সাথে বিশ্বনেতাদের ঐতিহাসিক ছবি দেখেন।

প্রদর্শনীর বিষয়ে আমরা বন্ধু ফাউন্ডেশনের সভাপতি এস এম নাহিদ হাসান বলেন, তরুণ প্রজন্মের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে অঅমাদের এই উদ্যোগ। এই প্রদর্শনীতে দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর সাথে বিশে^র বিভিন্ন রাষ্ট্র প্রধানদের বৈঠকের ছবি, অদম্য অগ্রযাত্রা শিরোনামে বর্তনাম সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ছবি তুলে ধরা হয়েছে। আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু  মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে সহায়ক হবে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী স্টলে মুক্তিযোদ্ধারা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা আসেন ও স্টল ঘুরে দেখেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!