শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরায় এক বৃদ্ধার মৃত্যু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৭ বার পড়া হয়েছে

করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সকাল পৌনে ৭ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনিয়ে জেলায় করনো আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩২ জন। আর ভাইরাসটির উপসর্গে আজ পর্যন্ত মারা গেছেন আরো অন্ততঃ ৯৭ জন। 

মৃত ওই বৃদ্ধ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদখালি পাতড়াখোলা গ্রামের হারাণ মন্ডলের ছেলে বাসুদেব মন্ডল (৭৮)।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, করানো উপসর্গে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ১২ সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন শ্যামনগরের পাতড়াখোলা চাঁদখালি গ্রামের বাসুদেব মন্ডল। পরদিন তার নমুনা সংগ্রহ করে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব-এ পাঠানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার সকাল পৌনে ৭টায় তিনি মারা যান। বুধবার পর্যন্ত তার নমুনার রিপোর্ট আসেনি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই বৃদ্ধার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। লকডাউন করা হয়েছে তার বাড়ি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!