মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

কালিগঞ্জ উজ্জীবনী ইনষ্টিটিউটের ভবন উদ্বোধন করলেন জগলুল হায়দার এমপি

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার উজ্জীবন ইনস্টিটিউট ৪ তলা বিশিষ্ট নুতন ভবনের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় সাতাক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে উজ্জীবনী ইনষ্টিউটের নতুন ভবনের শুভ উদ্বোধন হয়। ৩ কোটি ৪৭ লাখ টাকা অর্থায়নে ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে কাজটির সমাপ্তি হয়। উদ্বোধনের শুরুতে ফিতা কেটে প্রধান অতিথি উদ্বোধন ঘোষনা করেন। সাতাক্ষীরা জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ও উজ্জীবনী ইনষ্টিটিউটের সভাপতি শেখ ফিরোজ কবীর কাজল এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন ১০ ম শ্রেনীর ছাত্রী জান্নাতুন ফেরদৌসি এবং গীতা পাঠ করেন নবম শ্রেনীর ছাত্র সুব্রত কুমার মন্ডল। এসময় প্রধান অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন নবম শ্রেনীর ছাত্রী জাকিয়া সুলতানা।

উজ্জীবন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান (বাবু), কালিগঞ্জ উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরীম আলী মুন্সি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলীম আল রাজী টোকন প্রমূখ।এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডল, নূরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল রানা , রমজান নগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পতিত পাবন মন্ডল, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সাবেক সভাপতি মারুফ হোসেন (মিলন), শ্যামনগর সদর মটর সাইকেল সমিতির সভাপতি সাবের মিস্ত্রী সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!