সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন; নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব  তালায় শিশুকে শ্লী ল তা হা নি র অ ভি যো গ, অ ভি যু ক্ত প লা ত ক গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত ডুমুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আ ত্ম হ ত্যা  সাতক্ষীরা সী মা ন্তে ভা র তী য় চো রা কা র বা রী দে র লক্ষ্য করে বিজিবি’র গু লি : পরিস্থিতি শা ন্ত তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় গৃহবধূর মৃ ত দে হ উ দ্ধা র  ডুমুরিয়ার রহমানিয়া মাদ্রাসা বৃষ্টি নামলেই কাঁদা-পানিতে সয়লাব ভো গা ন্তি তে দেড় শতাধিক শিক্ষার্থী সাংবাদিক মনিরুল ইসলাম মনির বাড়িতে দুঃ সা হ সি ক চু রি

সাতক্ষীরায় করনোর উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৫ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে শুক্রবার পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ৯৩ জন আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩১ জন। মৃত ওই নারী হলেন, কলারোয়া উপজেলার হেলাতলা গ্রামের আয়ুব সরদারের স্ত্রী নসিরন বিবি (৬০।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, সর্দি, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে নসিরন বিবি গত ৬ সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই নারীর লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। একই সাথে তার বাড়ি লকডাউনের জন্য স্থানীয়নীয় প্রশাসনের বলা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!