বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

বরেণ্য ব্যাক্তিত্ব অধ্যক্ষ তমিজ উদ্দিনের ৮ম মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচী পালন (ভিডিওসহ)

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রথিতযশা সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, সাবেক অধ্যক্ষ তমিজ উদ্দিন আহমদ এর ৮ম মৃত্যু বার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করা হয়েছে।

 

কালিগঞ্জ প্রেসক্লাবের সার্বিক আয়োজনে শুক্রবার (১৯ আগষ্ট) সকাল ১০ টায় মরহুমের মাজার জিয়ারত (কালিগঞ্জ কলেজের পিছনে সরকারী কবরস্থান), সকাল সাড়ে ১০ টায় অধ্যক্ষ তমিজ উদ্দিন আহমদের স্মৃতিচারণ ও দোয়া মোনাজাত কালিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান, বিশেষ বক্তা ছিলেন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহাব, ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান জামু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম, চাম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, নির্বাহী সদস্য ফারক আহমেদ উজ্জ্বল ও সিনিঃ সদস্য জিএম শামছুর রহমান, হাফেজ আব্দুল গফুর, ইশারাত আলী প্রমুখ। শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতায় এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন কালিগঞ্জের বাংলা স্যার খ্যাত সাবেক অধ্যাক্ষ তমিজউদ্দিন আহমেদ। একাধারে তিনি কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি, রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, কালিগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপজেলা ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, এমনি ভাবে বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন বরেণ্য এই ব্যাক্তি। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ঈমাম, পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সূধীবৃন্দ। এছাড়াও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে ও এতিমখানায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণসভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা জামে মসজিদের পেশ ঈমাম হযরত মাওঃ আশরাফুল ইসলাম আজিজী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!