মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

দিরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩৫৪ বার পড়া হয়েছে

বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে এবং ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত ৪৪০পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

২৮ জুলাই (বৃহস্পতিবার) দিরাই বালুর মাঠে Humanitarian assistance to the most flood affected unreachable population প্রকল্পের আওতায় নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন।

উত্তরণ কর্মকর্তা তীর্থ কুমার দে’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন দাস। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের প্রজেক্ট কো-অর্ডিনেটর ইশরাত জাহান। ক্রিশ্চিয়ান এইডের প্রজেক্ট সাপোর্ট অফিসার ছন্দা রানী, ফিন্যান্স অফিসার মোঃ ফারুক, উত্তরণের ফিন্যান্স অফিসার মোঃ মনিরুজ্জামান, মোঃ তবিবুর রহমানসহ প্রকল্পের অংশগ্রহণকারীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৪৪০ পরিবারকে নগদ ৪ হাজার ৫শত টাকা করে সহায়তা প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!